পাহাড়ি ঢলের স্রোতে হুমকির মুখে কালভার্ট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানির স্রোতের আঘাতে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকার সড়ক ভেঙ্গে যাচ্ছে। সম্প্রতি পাহাড়ি ঢলের পানির স্রোতের আঘাতে এ সড়কের নব নির্মিত একটি কালভার্ট সেতুর মুখ এলাকা ভেঙ্গে যায়। সড়ক ভেঙ্গে যাওয়ায় এ পথে ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতয়াত করতে হচ্ছে সকল প্রকার যানবাহনকে।
রোববার (২ জুন) বিকালে সরেজমিন লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকা ঘুরে দেখা যায়, কিছু দিন পূর্বে এখানে একটি কালভার্ট সেতু নির্মাণ করা হয়েছিল। গত কয়েক দিনের ভারী বৃষ্টির ফলে পাহাড়ি উঁচু টিলা বেয়ে প্রবল বেগে নেমে আসা ঢলের পানির স্রোতের আঘাতে এ কালভার্টের মুখ এলাকার রাস্তা ভেঙ্গে গেছে। উঁচু টিলার পানি নেমে নিস্কাশনের ব্যবস্থা না থাকায় টিলার পানি সড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সড়ক ধার ভেঙ্গে গেছে। ফলে নবনির্মিত কালভার্টটিও এখন ঝুঁকির মুখে পড়েছে।
শমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল লাইনের বাস চালক আলী আজহম ও সিএনজি অটোরিক্সা চালক আইয়ূব আলী বলেন, এ পাহাড়ি পথ এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার উপর এ কালভার্ট এলাকার সড়ক ভেঙ্গে যাওয়ায় এ স্থান ঝুঁকি নিয়ে অতিক্রম করতে হয়। বিশেষ করে এখানে দুটি গাড়ি পারাপারকালে ঝুঁকি থাকে বেশী। তারা আরও বলেন, দ্রত সড়ক ও জনপথ এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করলে সড়কটির আরও কিছু অংশ ভেঙ্গে যাবার সাথে সাথে কালভার্টটিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম মুঠোফোনে বলেন, পাহাড়ি এলাকার টিলা বেয়ে নেমে আসা ঢলের পানি সড়কের জন্য ক্ষতির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, সড়ক ও জনপথের বিভাগীয় প্রকৌশলীরা সরেজমিন তদন্তক্রমে দ্রত প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed