Main Menu

সিলেট-সুনামগঞ্জ রুটে চালু হচ্ছে বিআরটিসি বাস

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কে চালু হচ্ছে বিআরটিসি’র বাস সার্ভিস। সোমবার (৩ জুন) থেকে এই বাস সার্ভিস চালু হবে। এদিন সকাল পৌনে ১১টায় এ সার্ভিসের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

বিআরটিসি বাস ডিপোর সিলেট বিভাগীয় কার্যালয়ের ম্যানেজার মো. জুলফিকার আলী জানান, সোমবার থেকে সিলেট-সুনামগঞ্জ রুটে বাস সার্ভিস চালু হবে। এ উপলক্ষ্যে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে উদ্বোধনি অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী ছাড়াও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান খান, সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চম্পল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদেল বখত উপস্থিত থাকবেন। অনুষ্টানের সভাপতিত্ব করবেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

Manual8 Ad Code

অপরদিকে একই সময়ে সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে সিলেট-সুনামগঞ্জ বিআরটিসি বাসের উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও এসএমপির উপ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code