থাইল্যান্ডের জালে বাংলাদেশের ৩ গোল
স্পোর্টস ডেস্ক: ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। আর আসন্ন এই বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলকে পার করতে হবে পাক-বাছাই। ফিফা বিশ্বকাপের প্রাক-বাছাইয়ে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে লাল-সবুজ জার্সি ধারিরা। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ড্র করলেও শনিবার (১ জুন) থাইল্যান্ডের ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেডকে ৩-০ গোলে পরাজিত করে জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশ দল প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে এয়ারফোর্সের বিপক্ষে। গত মঙ্গলবার অনুষ্ঠিত ওই প্রস্তুতি ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। তবে শনিবার থাইল্যান্ডের থানিয়াবুড়ির লিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেডকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশ।
এই জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। থাইল্যান্ড থেকে সরাসরি লাওস যাবেন জামাল ভূঁইয়ারা।
২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাই পর্বে যেতে লাওসের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ জুন খেলা হবে লাওসে। আর ১১ জুন খেলা হবে ঢাকায়।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual8 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual2 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed