শ্রীলংকার বিরুদ্ধে সহজ জয় পেল নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে উপমহাদেশের পরাশক্তি শ্রীলঙ্কা। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে লঙ্কানদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় কিউইরা।
শনিবার (১ জুন) কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেনে উইলিয়ামসন। টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ১৯৯৬ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২৯.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৬ রান করে হাতুরুর শিষ্যরা।
সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিল (৭৩) ও কলিন মুনরো (৫৮) রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। দুই জনে খেলেন মাত্র ১৬.১ ওভার।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৬০ রান জমা করতেই সাজঘরে ফিরে যান ৬ লংকান ব্যাটসম্যান। এর মধ্যে কিউই পেসার ম্যাট হেনরি একাই নেন ৩ উইকেট।
ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে ওপেনার থিরিমান্নেকে হারানোর পর কুশল পেরেরাকে নিয়ে লড়াই করার আভাস দিয়েছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। কিন্তু নবম ওভারে আবার হেনরির জোড়া আঘাত। প্রথম বলে ২৯ রান করে পেরেরা ক্যাচ দেন গ্রান্ডহ্যামকে। আর দ্বিতীয় বলে নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিস গোল্ডেক ডাক নিয়ে ফিরে গেছেন মার্টিন গাপটিলের তালুবন্দী হয়ে। ৫৩ রানে ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়েছেন আরেক পেসার লকি ফার্গুসন।
তবে একপ্রান্ত আগলে রেখে খেলার হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক করুণারত্নে। ব্যাটসম্যানদের আশা-যোওয়া ছিলেন দর্কের মতোভ শেষ দিকে থিসারা পেরেরার ২৩ বলে ২৭ রান ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। করুণারত্নে তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক। ৮৪ বল ৪ চারের সাহায্যে অপরাজিত ৫২ রানের এক ধৈর্যশীল ইনিংস খেলেন। যার ফলে ২৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual4 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed