লাগেজে মিললো টুকরো করা শিশুর লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট এলাকায় লাগেজে ভর্তি অজ্ঞাতনামা এক শিশুর টুকরো করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ জুন) দুপুরে লাগেজে ভর্তি ১০ বছর বয়সী ওই শিশুর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি চেয়ারকোচ থেকে একটি লাগেজ রাস্তার পাশে খালে ফেলে দেয়। গাড়ি থেকে লাগেজ ফেলে দিতে দেখে স্থানীয় এক বৃদ্ধ চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন ও বিভিন্ন পরিবহনের গাড়ি চালক ও শ্রমিকরা জড়ো হয়ে লাগেজটি দেখলে সেখানে পলিথিন মোড়ানো শিশুর টুকরো করা লাশটি দেখতে পান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না-তদন্তের জন্য শিশুটির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: শফিকুর রহমান
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরRead More
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককেRead More



Comments are Closed