সিলেটে মধ্যরাতে ১৫ জুয়ারি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে কতোয়ালি থানা পুলিশ এ অভিযান চালায়।
অভিযানে আটককৃতরা হলেন- মাসুক মিয়া (৪০), শফিক মিয়া (৩৬), হারুন মিয়া (৩৩), আইয়ুব আলী (৪৭), মনাই মিয়া (৫০), মোঃ মকদ্দছ(৪৫), মারুফ মিয়া (৩২), আলী হোসেন (৪৫), নিম্বর আলী (৬০), খদ্রিস মিয়া (১৮), আব্দুল মালিক (৫২), প্রফুল্ল দেব (৫০) ছবিল মিয়া (৪৫), কবির মিয়া (৫২) ও শিব্বির মিয়া (২০)।
গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন- রাতে কাজির বাজারে জুয়ার বোর্ডে অভিযান করে ১৫ জন জুয়ারিকে আটক করেছে পুলিশ। এসময় আরো প্রায় দুই শতাধিক জুয়ারি নদীতে ঝাপ দিয়ে এবং নদীর পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed