মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যা করলেন বাবা
আন্তর্জাতিদক ডেস্ক: সাত বছর আগে হারিয়েছিলেন মূক-বধির মেয়েকে। ধর্ষণের যন্ত্রণা ও অপমান মেনে নিতে পারেনি ১৫ বছরের সেই কিশোরী। কিন্তু মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে ভুললেন না তামিলনাড়ুর এক বাবা। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করলেন মেয়ের সেই ধর্ষককে।
এ ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর থেনি জেলার চিন্নামান্নুরের ভেপ্পামপাত্তি রোডে। ওই বাবা দিনেদুপুরে কুপিয়ে হত্যা করলেন মেয়ের ধর্ষককে। মৃত ব্যক্তির নাম রথিনাভেল পান্ডিয়া (বয়স ৪০)। চিন্নামান্নুরের কাছে সিলায়ামপাত্তির বাসিন্দা ছিলেন তিনি।
পুলিশ বলছে, ভেপ্পামপাত্তির একটি নারিকেল বাগানে গাছে ওঠার কাজ করতেন রথিনাভেল। ওই কিশোরীর বাবা কোচাদাইয়ানকে বুধবার (২৯ মে) গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় একটি দৈনিক বলছে, তদন্তের পর পুলিশ বলছে, ধর্ষিতা কিশোরীর পাড়াতেই থাকতেন রথিনাভেল পান্ডিয়া। বিবাহিত ওই ব্যক্তির দুই সন্তান আছে। পরিচিত হওয়ার সুযোগ নিয়েই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এই ঘটনায় মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেয় সে।
তার পর থেকেই পান্ডিয়া এবং কোচাদাইয়ানের মধ্যে ঝগড়া লেগে থাকতো। ২৮ মে মঙ্গলবার তাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে মেয়ের ধর্ষক পান্ডিয়াকে কুপিয়ে হত্যা করেন কোচাদাইয়ান। মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যার দায়ে তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed