কানাইঘাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে স্ত্রীকে নির্যাতন করে হত্যার ঘটনার মামলার আসামী স্বামী ইসলাম উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সে উপজেলার বাণীগ্রাম ইউপির গাছবাড়ী নয়াগ্রামের আজির উদ্দিনের ছেলে। পেশায় অটোরিকশা সিএনজি চালক ছিল এবং এলাকায় মদ-গাঁজাও বিক্রি করত।
বুধবার (২৯ মে) রাত ২টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকা থেকে বিয়ানীবাজার থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে জেসমিন হত্যা মামলার প্রধান আসামী ইসলাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১০ মে রোজা রাখা অবস্থায় ইসলাম উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগমকে (১৯) প্রচণ্ড মারপিট করলে জেসমিন সন্ধ্যা ৬টার দিকে মারা গেলে স্বামী ইসলাম উদ্দিন স্ত্রী আত্মহত্যা করেছে বলে নাটক সাজায়। পরে অবস্থা বেগতিক দেখে ঐ দিন রাতেই ইসলাম উদ্দিন বাড়ী ছেড়ে পালিয়ে যায়। পুলিশি তদন্তে ইসলাম উদ্দিন কর্তৃক স্ত্রীকে নির্যাতন করে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ অবশেষে ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে ইসলাম উদ্দিনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
Related News
সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবারও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৭Read More
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More



Comments are Closed