বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের কিশোরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচা জিয়া উদ্দিন ও ভাতিজা সাইফ উদ্দিনের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।
সাইফ উদ্দিনের ছোট ভাই রুবেল উদ্দিন বাদী হয়ে জিয়া উদ্দিনসহ ১৩ জনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা করেছেন। মামলায় চাচা সিরাজ উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।
আর একই দিনে সাইফ উদ্দিনকে প্রধান আসামিসহ পাঁচজনের নাম উল্লেখ করে পাল্টা আরেকটি মামলা করেছেন জিয়া উদ্দিন পক্ষের শিহাব উদ্দিন।
এদিকে, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জিয়া উদ্দিনের চাচাতো ভাই ইমন মিয়ার (১৮) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল বুধবার সকালে ওসমানী মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা সাংবাদিকদের বলেন, পুলিশের বিশেষ ইনজুরি না থাকায় মামলা দেওয়া হয়নি। তবে ঘটনার সত্যতা পাওয়ায় জিয়া উদ্দিন ও সাইফ উদ্দিন পক্ষের মামলা নেওয়া হয়েছে।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed