কুশিয়ারায় ড্রেজার কেড়ে নিল চালকের প্রাণ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে কুশিয়ারা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে ড্রেজার মেশিন চালক নিহত হয়েছেন।
নিহত ড্রেজার চালক মো. আব্দুর রশিদ হাওলাদার (৪৫) পটুয়াখালী জেলার বাউফল থানার কালিছড়ি ইউনিয়নের পোনাউল্লা গ্রামের চাঁন মিয়া হাওলাদারের ছেলে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার পৈলনপুর ইউনিয়নের আলীপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদীতে।
জানা যায়, এমবি সিরাজুন মনিরা ড্রেজিং প্রকল্পের লোড ড্রেজারের চালক মো. আব্দুর রশিদ হাওলাদার প্রতিদিনের মত মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পৈলনপুর ইউনিয়নের আলীপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী হতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে যান। এ সময় ড্রেজারের ইঞ্জিনে শভা সোয়েটার পেছিয়ে বাম হাত বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন স্থানে জখম প্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান । তিনি এক মাস ধরে কুশিয়ারা নদীতে ড্রেজার চালনার কাজ করে আসছিলেন । খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এব্যাপারে ওসমানীনগর থানার এস আই মুমিনুল হক বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed