Main Menu

হবিগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষক ও ধান রোপন করতে গিয়ে এক নারী চা শ্রমিকের মৃত্যু ঘটেছে।

শুক্রবার পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

সকালে নবীগঞ্জ উপজেলার গুজাখাইড় গ্রামের সিজিল মিয়া (৪৫) মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত সিজিল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সকালে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান সিজিল মিয়া। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে একইদিন দুপুরে চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুরে ধান রোপন করতে গিয়ে বজ্রপাতে সীমা উঁরাওর (২২) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত সীমা উঁরাওরা উপজেলার আমু চা বাগানের (পুলপার) প্রদীপ উঁরাওর কন্যা।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, সকালে সীমা উঁরাওরা গ্রামের পার্শ্ববর্তী মাঠে ধান রোপন করতে গিয়েছিলেন। দুপুরে ঝড় বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তার উপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Share





Related News

Comments are Closed