১২ ঘণ্টা পর সচল সিলেট-তামাবিল সড়ক
বৈশাখী নিউজ ডেস্ক: দিনভর দুর্ভোগ শেষে সিলেট-তামাবিল সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে আটকদের ছেড়ে দেওয়ার আশ্বাসে বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।
তিনি বলেন, বিকেলে এলাকার মানুষের সঙ্গে বৈঠকে বসেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম। এসময় এলাকাবাসী নিরপরাধ ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি ও দোষীদের আইনের আওতায় নেওয়ার দাবি জানান। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আশ্বাস দিলে সন্ধ্যায় অবরোধ তুলে নেন এলাকাবাসী।
বৃহস্পতিবার ভোরে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউপির বালিগ্রামে আসামি ধরতে গেলে র্যাবের সঙ্গে গরু পাচারকারী চক্রের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক করেছে র্যাব। এর জেরে প্রায় ১২ ঘণ্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখা হয়।
স্থানীয় সূত্র জানায়, কিছুদিন যাবত জৈন্তাপুর উপজেলার ফতেহপুর সাইট্রাস গবেষণা অভ্যন্তরসহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরুর চালান দেশে প্রবেশ করানো হচ্ছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব সদস্যরা জড়িতদের ধরতে ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া ও তীলপাড়া এলাকা অভিযান চালালে গরু পাচারকারী চক্রের সদস্যদের বাধার মুখে পড়তে হয়। তারা র্যাবকে প্রতিহতের চেষ্টায় হামলা চালায়। র্যাবও তাদের প্রতিহত করে ২২ জনকে আটক করে।
এ ঘটনার পর থেকে তীলপাড়া গ্রামবাসী সিলেট-তামাবিল সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে করে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজটে শত শত গাড়ি আটকা পড়ে। ওই সড়কে জনভোগান্তি সৃষ্টি হয়।
তীলপাড়া গ্রামের লোকজনের অভিযোগ, র্যাবের সঙ্গে সংঘর্ষ হয়েছে বালিপাড়া গ্রামের। কিন্তু লোকজন ধরে নিয়ে গেছে তীলপাড়ার। যে কারণে তাদের ছাড়াতে সড়ক অবরোধ করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, বুধবার (২২ মে) দিনগত রাত আড়াইটার দিকে বালিপাড়া থেকে লালাখালের এক বাসিন্দাকে ভারতীয় গরুসহ আটক করে র্যাব। পথিমধ্যে পাচারকারী চক্রের বেশকিছু সদস্যরা র্যাবের গাড়ি ব্যারিকেড দিয়ে আসামি ও গরু ছিনিয়ে নেয়।
এ ঘটনার পর ভোর সাড়ে ৩টার দিকে র্যাব সদস্যরা পুনরায় বালিপাড়া ও তীলপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫নং ফতেহপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ২২ জনকে ধরে নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসী আটক নিরপরাধ ব্যক্তির ছাড়াতে সড়ক অবরোধ করেন।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed