Main Menu

ফেঞ্চুগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দিনপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দিনপুর গ্রামের মাহফুজ মিয়ার কন্যা মাহফুজা বেগম (৬)।

জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের সময় মাহফুজাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের রত্না নদীতে মাহফুজাকে ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত গত ২১ মে একই গ্রামের আরো দুই শিশু পানিতে ডুবে মারা যায়।

Share





Related News

Comments are Closed