Main Menu

হবিগঞ্জে বিষপানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে ইদুরের ওষুধ খেয়ে জানুরা বেগম (৩৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আলী হোসেনের কন্যা।

মঙ্গলবার দুপুরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আজমিরীগঞ্জ থানার (ওসি) শেখ নাজমুল হক জানান, শিবপাশা গ্রামের আলী হোসেনের কন্যা জানুরা বেগমকে কয়েক বছর পুর্বে বিয়ে দেয়া হয় বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের ওমান প্রবাসি শেবুল মিয়ার সাথে। বিয়ের পর তাদের কোলজুড়ে ৩ সন্তানের জন্ম হয়। সম্প্রতি শেবুল মিয়া দেশে এসে আবার প্রবাসে ফিরে যান।

মঙ্গলবার দুপুরে জানুরা বেগম সকলের আগোচরে ইদুরের ওষুধ খেয়ে ছটফট শুরু করেন। বিষয়টি আঁচ করতে পেরে তার স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানান ওসি। ওসি আরো জানান, পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

Share





Related News

Comments are Closed