ডোমারে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে কালবৈশাখী ঝড়ে ঘড়বাড়ী, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
শুক্রবার ভোরে ডোমার উপজেলার উপর দিয়ে এই কালবৈশাখী ঝড় বয়ে যায়। মাত্র ৩ থেকে ৪ মিনিটের ঝড়ে ঘরবাড়ী, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শহরের শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনৈক মহসিন মিয়ার কয়েকটি ঘড় ভেঙ্গে পড়েছে। ডোমার খাদ্য গুদাম সংলগ্ন শতবর্ষী বটগাছটি ঝড়ে উপড়ে পড়েছে।
এ ছাড়াও বিভিন্ন এলাকায় শতাধিক বাড়ীঘর, বিভিন্ন বিদ্যালয়ের টিন ও গাছপালা ভেঙ্গে পড়েছে। কালবৈশাখী ঝড়ের সাথে হালকা শিলাবৃষ্টি হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে পাকা ও অধাপাকা বোরো ধান, পাট ক্ষেত ও উঠতি ফসলের বেশী ক্ষতি হয়েছে। ঝড়ে আম, লিচু, কাঁঠালসহ মৌসুমি ফল ঝরে পড়েছে। কয়েক হাজার কলাগাছ ভেঙ্গে পড়েছে।
ডোমার কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানায়, ঝড়ে উঠতি ফসল পাটের সামান্য ক্ষতি হয়েছে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed