বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ (৩০) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার জলঢুপ পাহাড়িয়া বহর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত আরিফ পল্লী বিদ্যুৎ সমিতির বিয়ানীবাজার জোনাল অফিসে কর্মরত ছিলেন।
জানা গেছে, লাউতা ইউনিয়নের উত্তর পাহাড়িয়া বহর এলাকায় বিদ্যুৎর একটি খুঁটিতে কাজ করছিলেন বিদ্যুৎ কর্মী আরিফ। কাজের সময় একটি বিদ্যুৎ সরবরাহ লাইনের বিদ্যুতে জড়িয়ে পড়েন তিনি। গুরুত্বর অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট যুবককে গুরুত্ব অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed