চুনারুঘাটে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে মর্মাত্নিক মৃত্যু হয়েছে দুই বোনের। বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার রানিগাও ইউনিয়নের কোনাগাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার কুনাগাও গ্রামের মৃত আসরাফ মিয়ার শিশু কন্যা হাজেরা খাতুন (৯) ও ছোট বোন আয়েশা খাতুন (৭)। তারা দুইজনই রাণীগাওঁ ইসলামীয়া আরাবীয়া কওমি মাদ্রাসার ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের মা বানেছা খাতুনের বিয়ে হয়েছিল সিলেট জেলায়, বানেছার স্বামী মারা যাওয়ার পর দুই শিশুকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। ঘটনার পুর্বে দুই শিশু খেলাধুলা করে পুকুরে গোসল করতে যায়, এসময় তারা সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed