ছাতকে নদী পাড়ি দিতে গিয়ে কৃষক নিখোঁজ
ছাতক প্রতিনিধি: ছাতকে সাঁতার কেটে নদী পাড়ি দেয়ার সময় মোহাম্মদ আলী (৩০) নামের এক কৃষক নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার দোলারবাজার নামক এলাকায় বটেরখাল নদীতে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আলী দোলারবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের মখলিছ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গ্রাম সংলগ্ন চেলাবন্দ হাওরে ধান কাটতে যান মোহাম্মদ আলী। ধান কাটা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরতে বটেরখাল নদী সাঁতরে পাড়ি দিতে গেলে নদীর পানিতে তিনি তলিয়ে যান। এসময় আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তার কোন সন্ধান করতে পারেনি।
« বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু (Previous News)
(Next News) ভারতে সেলফি পাগল ৩ কিশোরের মৃত্যু »
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed