সিলেটে চৌহাট্টা-কোর্টপয়েন্ট সড়কে রিকশা নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর গুরুত্বপূর্ণ চৌহাট্টা-বন্দরবাজার সড়কে রিকসা চলাচল বন্ধ করে উন্মুক্ত করা হয়েছে। আগে এই সড়কে যানবাহন একমূখী (ওয়ানওয়ে) চলাচল করতে পারলেও এখন উভয়মূখী চলাচলের জন্যই উন্মুক্ত করা হলো এ সড়ক। তবে এই সড়কে রিকশা চলাচল বন্ধ করছে সিলেট সিটি করপোরেশন। সিসিক ও সিলেট মহানগর পুলিশের এক সভায় এই সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
নগরীর প্রধানতম এই সড়ক এতোদিন একমূখী যান চলাচল হতো। চৌহাট্টা থেকে বন্দরবাজার মূখী যানবাহন চলাচল করতে পারতো না। তবে বুধবার (১ মে) রাত থেকে সড়কটি উভয়মূখী যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে বন্দর বাজারের কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়কে এতোদিন একদিক থেকেই যানবাহন চলতে পারতো। তবে নগরবাসীর স্বার্থে এবং সড়কটিকে হকারমুক্ত রাখতে এখন চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়ক উভয়মূখী যান চলাচলের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে উভয় দিক থেকেই যানবাহন চলাচল করতে পারবে। তবে এ সড়কে রিকশা, লেগুনা কিংবা ট্রাক চলাচল করতে পারবে না। সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস এসব যানবাহন চলাচল করতে পারবে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিক ও এসএমপির ট্রাফিক শাখা মিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নগরীর সবচেয়ে ব্যস্ততম এই সড়কে যানজট কমবে, নগরবাসী সহজে চলাচল করতে পারবেন। এছাড়া পর্যটকদের আনাগোনা যেহেতু জিন্দাবাজার এলাকায় বেশি, সেহেতু তারাও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সড়কটি উভয়মুখী চলাচলের জন্য উন্মুক্ত করার ফলে এ সড়কে যতো প্রতিবন্ধকতা (ব্যারিকেড, পুলিশ বক্স প্রভৃতি) আছে, সব সরিয়ে নেয়া হবে। এছাড়া জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্ট সড়কে যে কালভার্টের কাজ চলছিল, তাও সম্পন্ন হয়েছে। ফলে সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
এদিকে, সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল বুধবার রাত ৯টার দিকে সড়ক পরিদর্শনে বের হন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, এসএমপির উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদসহ সংশ্লিষ্টরা। এসময় সিসিকের নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটওয়ারী, ইসমাইলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed