মৃত অজগর সাপ বিক্রির টাকা ভাগবাটোয়ারা!
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপার থেকে লোকালয়ে আসা অজগর সাপ জীবিত ধরে সেটিকে পিটিয়ে হত্যার পর সেই মৃত অজগর সাপ বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়ার অভিযোগ উঠেছে একদল গ্রামবাসীর বিরুদ্ধে।
বুধবার (১ মে) সন্ধায় মৃত অজগরটিকে ভারতীয় নৃ-তাত্বিক জনগোষ্ঠীর লোকজনের নিকট গোপনে কয়েক হাজার টাকায় বিক্রি করারও অভিযোগ করলেন উপজেলার সীমান্তবর্তী বীরেন্দ্রনগর ও সুন্দরবন গ্রামের বেশ কিছু লোকজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী সুন্দরবন গ্রামের ওপারে ভারতের মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে আসা একটি অজগর সাপকে প্রথমে বুধবার দুপুরে গ্রামের একদল লোক কৌশলে জীবিত অবস্থায় ধরে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজরগরটি লম্বায় প্রায় সাড়ে ২২ ফুট (১৫ হাত) ওজনে প্রায় সোয়া ১ (৫০ কেজি) মণ হবে।
পরবর্তীতে বন বিভাগ কিংবা সীমান্তরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে না জানিয়ে ওই গ্রামের সাপ ধরার নেতৃত্বে থাকা হাছেন খা ও একই গ্রামের আজিজুল লোকজনকে নিয়ে অজগরটিকে বেঁধে রেখে পিটিয়ে হত্যা করে।
এক পর্যায়ে আজিজুল ও হাছেন খা সীমান্তের ওপারে থাকা ভারতীয় নৃ-তাত্বিক জনগোষ্ঠীর লোকজনকে খবর দিয়ে নিয়ে এসে ওইদিন সন্ধায় কয়েক হাজার টাকায় মৃত সাপটি বিক্রি করে দিয়ে নিজেদের মধ্যে ওই টাকা ভাগ বাটোয়ারাও করে নেন।
বৃহস্পতিবার উপজেলার সুন্দরবন গ্রামের আজিজুলের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি সহ গ্রামের বেশ কয়েকজন মিলে জীবিত অবস্থায় অজগর সাপটিকে আটক করার কথা স্বীকার করে জানান, পরে আমরা সাপটিকে পিটিয়ে মেরেছি। সাপ বিক্রির কথা জানতে চাইলে তিনি বলেন, ভারতের গারো সম্প্রদায়ের লোকজন এসে খাওয়ার জন্য মৃত অজগরটিকে নিয়ে গেছেন আমরা কোন টাকা রাখিনি।
বৃহস্পতিবার সুনামগঞ্জ বন বিভাগের তাহিরপুরের ধলইরগাঁও বিট কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রায় জানান, খবর পেয়ে অজরগরটিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য বিট অফিস থেকে লোক পাঠালে গ্রামের কয়েকজন লোক জানান সাপটিকে পিটিয়ে মারার পর না-কি ভারতীয় গারো সম্প্রদায়ের লোকজনকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছেন।
তিনি আরো বলেন, যে বা যারাই অজরগরটিকে জীবিত ধরার পর ফের পিটিয়ে মেরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপঞ্ছি কাজ করেছেন, যা বন্যপ্রাণী পাচারযোগ্য অপরাধের শামিল বলেই বিবেচিত হবে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed