মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর নির্দিষ্ট সময়ে শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া-৬ নির্বাচনী আসনটিকে শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিষয়টি সংসদকে অবহিত করেন।
সংবিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠক থেকে ৯০ দিনের মধ্যে মির্জা ফখরুল শপথ নিতে অসমর্থ হওয়ায় তার আসনটি শূন্য হয়েছে বলে উল্লেখ করেন স্পিকার।
গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্টিত আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি মহাসচিব। ১৯৯৬ থেকে ২০০৮ টানা তিনবার এখানে বিজয়ী হন বিএনপি চেয়ারপাপসন বেগম খালেদা জিয়া। একাদশ সংসদ নির্বাচনে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর মনোনয়ন বাতিল হলে বিকল্প প্রার্থী হিসেবে মির্জা ফখরুল প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, সোমবার (২৯ এপ্রিল) বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য শপথ নেন। কিন্তু শপথ নেয়া থেকে বিরত ছিলেন মির্জা ফখরুল। একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়, তিনি সময় চেয়ে স্পিকার বরাবর আবেদন করেছেন। তবে বিএনপি মহাসচিব তা অস্বীকার করেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed