Main Menu

সোশ্যাল মিডিয়ায় স্ত্রী অদলবদল, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক: বলিউডের ‘আজনবি’ সিনেমার মতো স্ত্রী অদলবদল করতে চেয়েছিলেন ভারতের কেরালার চার ব্যক্তি। কিন্তু, তাদের একজনের স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানাতেই ভেস্তে গেছে সেই পরিকল্পনা। শুধু তাই নয়, গ্রেফতারও হতে হয়েছে তাদের। ঘটনাটি ঘটেছে কেরালার আলপ্পুজহ জেলার কায়ামকুলাম শহরে।

স্থানীয় পুলিশের সূত্র দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, স্ত্রী বদলের এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল গত বছরের মার্চ মাসে। অভিযোগকারিণী ওই নারীর স্বামী সোশ্যাল মিডিয়া অ্যাপ শেয়ারচ্যাটের মাধ্যমে কালিকট এলাকার আরশাদ নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হয়েছিলেন। তারপর নিজের স্ত্রীকে তার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতে চাপ দিতে থাকে। কিন্তু, একজন আগন্তুকের সঙ্গে যৌন সঙ্গম করতে রাজি হননি ওই নারী। তারপরও তাকে জোর করতে থাকে ওই ব্যক্তি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।

এ প্রসঙ্গে এই মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করলে আপনি কার সঙ্গে কথা বলছেন তা জানতে পারবেন। কিন্তু, শেয়ারচ্যাটের ক্ষেত্রে আপনার পরিচয় ও কন্ট্রাক্ট ডিটেলস ছাড়াই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাই এই অ্যাপটি ব্যবহার করে যৌন সঙ্গম করার জন্য জায়গা, দিন ও সময় নির্দিষ্ট করেছিল অভিযুক্তরা। তবে, আরশাদের সঙ্গে যোগাযোগ করার আগে আরও অনেকের সঙ্গে নিজের স্ত্রীকে যৌন সঙ্গম করতে বাধ্য করেছিল সে। এই ঘটনার তদন্তে নেমে ওই মহিলার স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো- কায়াকুলামের কৃষ্ণাপুরম এলাকার কিরণ, কুলাশেখারাপুরম এলাকার সিদ্দি, কেরালাপুরমের উমেশ ও থিরুভাল্লার বিলেসারিন।

ওই মহিলার অভিযোগ, মাঝে মাঝেই তাকে উমেশ ও বিলেসারিনের বাড়িতে নিয়ে যেত তার স্বামী। তারপর জোর করে তাদের সঙ্গে সঙ্গম করতে বাধ্য করত। তিনি বারবার আপত্তি জানালেও কোনও কাজ হয়নি। শেষে অচেনা আরশাদের সঙ্গে তাকে যৌন সঙ্গম করতে জোর করায় তিনি পুলিশের দ্বারস্থ হন।

Share





Related News

Comments are Closed