মিশিগানে ‘অনুভবে আলিঙ্গন’র মোড়ক উন্মোচন
উত্তর আমেরিকা সংবাদদাতা: আমেরিকার ফ্লোরিডা প্রবাসী কবি সাংবাদিক উত্তর আমেরিকা প্রথম আলোর বিশেষ প্রতিনিধি জুয়েল সাদতের কবিতার সিডি ”অনুভবে আলিঙ্গন”এর মোড়ক উন্মোচন ২৭ এপ্রিল শনিবার বিকেলে মিশিগানের হ্যামট্রামিকের রেশমি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়।
মোড়ক উন্মোচন অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেটের প্রবীন ছড়াকার এডভোকেট মুজিবুর রহমান শাহিন, সিলেটের রম্য লেখক হারান কান্তি সেন, সাবেক ব্যাংকার বর্তমানে মিশিগানের রিয়েলটর লেখক মাহমুদুর রহমান, নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী মিজান খান, মিসেস ডলি প্রমুখ।
কবি ও সাংবাদিক জুয়েল সাদত তার কবিতার সিডির মোড়ক উন্মোচন অনুষ্টানে উল্লেখ করেন, অতীতে ৫টি বই প্রকাশিত হলেও অনেক সময় নিয়ে কবিতার সিডি তার সাহিত্য জগতে নুতন মাত্রা যোগ করেছে। বর্তমান বাংলাদেশের সম সাময়িক সামাজিক নানা টানা পোড়ন ও নানান জাগতিক বিষয় ফুটিয়ে তুলেছেন। ২২ টি ভিন্ন মাত্রার কবিতা আমাদের প্রবাস ও দেশের চিত্র ফুটে তোলার চেষ্টা করেছেন। বাংলাদেশের প্রথম সারির ভয়েস আর্টিষ্ট সৈয়দ ইসমত তোহা বর্তমান সময়ের ঢাকার ইয়াং ভয়েস আইকন লুলুয়া ইসহাক মুন্নি যত্ন সহকারে সিডিতে কন্ঠ দিয়েছেন। ৪৮ বছর থেকে দেশের সেরা ভয়েস আটিস্ট ইসমাত তোহা বিনা পারিশ্রমিকে কাজ করে লেখক ও কবি জুয়েল সাদত কে সম্মানিত করেছেন। মোড়ক উন্মোচন অনুষ্টানে কবি জুয়েল সাদত উল্লেখ করেন সিডি বিক্রির সমুদয় অর্থ সাদত ফাউন্ডেশনে দান কৃত । তিনি উপস্থিত সকলকে সাদত ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন।
সিলেটের তিন জন জনপ্রিয় লেখক মুজিবুর রহমান শাহিন, হারান কান্তি সেন ও মাহমুদুর রহমান আমেরিকায় প্রবাসে থেকেও শত ব্যস্ততার মাঝেও জুয়েল সাদত নিয়মিত বই প্রকাশ, সিডি প্রকাশের ভুয়সি প্রশংসা করেন।
অনুষ্টানের শেষ পর্যায়ে হারান কান্তি সেন তার সদ্য প্রকাশিত “নষ্টালজিক কলোনি লাইফ“ বইটি উপস্থিত সকলকে উপহার দেন।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed