বাস টার্মিনালে ‘অবৈধভাবে’ ভবন নির্মাণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালের জায়গায় অনুমোদনহীন পাঁচতলা ভবনের নির্মাণ কাজ বন্ধের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবর অভিযোগ দিয়েছেন সিসিকের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপন ও ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এডভোকেট রোকসনা বেগম শাহনাজ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে সিসিকের মেয়র বরাবরে এ অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। অভিযোগটি মেয়রের পক্ষে গ্রহণ করেছেন সিসিকের প্রশাসনিক শাখার কর্মচারী মাছুমা আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের জায়গায় অনুমোদনহীন পাঁচতলা ভবন অবৈধভাবে জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন কুচাই ইউনিয়নের সুলতানপুর গ্রামের মরহুম সুরুজ মিয়ার ছেলে মো. আবুল কালাম চেয়ারম্যান। উক্ত জায়গায় ভবন নির্মাণ করার কোন বৈধ কাগজপত্র নেই। উক্ত স্থানে ভবন নির্মিত হলে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ বাাঁধাগ্রস্ত হবে।
তৌফিক বকস লিপন ও রোকসনা বেগম শাহনাজ আরো অভিযোগ করেন চেয়ারম্যান কালাম টার্মিনালের যে ৪ শতক ভূমিতে ভবন নির্মাণ করছেন এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে কোন অনুমতি গ্রহণ করেননি। এমনকি সিলেট সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই ভবনের কাজ চলছে। অত্যাধুনিক বাস টার্মিনালের বর্তমান ডিজাইনের সাথে উক্ত স্থানে ভবন নির্মাণ সাংঘর্ষিক। সিসিকের বর্তমান পরিষদের অনুমোদনহীনভাবেই ভবনের কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান কালাম।
তাই অবৈধ ও অনুমোদনহীন পাঁচতলা ভবন নির্মাণের কাজ বন্ধ করতে জরুরি পদক্ষেপ গ্রহণে মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন কাউন্সিলর দ্বয়।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed