ট্রাক ঘরে ঢুকে কেড়ে নিল ৪ জনের প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে শ্রমিকদের একটি ঝুপড়ি ঘরে ঢুকে কেড়ে নিয়েছে চারজনের প্রাণ।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জাফর (৩৫), মোহাম্মদ রিয়াদ (১৮), মো. নাজিম (২২) ও মোহাম্মদ মোনাফ (৫২)।
তাদের সবার বাড়ি নোয়াখালী উপজেলার হাতিয়া থানার দক্ষিণ বেচুবুনিয়া এলাকায়।
দুর্ঘটনায় আহত আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
তিনি বলেন, ট্রাকটি গাছের গুঁড়ি নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গাবতলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে নির্মাণ শ্রমিকদের একটি ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে চারজনের লাশ উদ্ধার করে। দুই জনকে পাঠানো হয় হাসপাতালে।
ওই ঘরের ভেতরে শ্রমিকরা সে সময় ঘুমিয়ে ছিলেন। একটি প্রকল্পের কাজের জন্য নোয়াখালীর হাতিয়া থেকে এসে অস্থায়ীভাবে তারা ওই ঝুপড়িতে থাকছিলেন।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
Related News
বান্দরবানে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদেRead More
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More



Comments are Closed