Main Menu

সিলেটের বদিকোনা মাঠে ইজতেমা হচ্ছে না

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে ইজতেমার অনুমোদন দেয়নি পুলিশ। ২৫, ২৬ ও ২৭ এপ্রিল এ ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুটি পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে এ স্থানে ইজতেমার অনুমতি দেয়নি প্রশাসন।

তবে ইজতেমার অনুমতি না দিলেও ওই মাঠে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে শবগুজারির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শ্রীলংকায় সিরিজ বোমা হামলাসহ সামগ্রিক পরিস্থিতিতে এই মুহূর্তে ইজতেমার অনুমোদন প্রদান করেনি মেট্রোপলিটন পুলিশ। তবে বৃহস্পতিবার রাতে সেখানে শবগুজারির অনুমতি প্রদান করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সেখানে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে ইজতেমা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল এক পক্ষ। অপর একটি পক্ষ গত রোববার ইজতেমা বন্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে।

Share





Related News

Comments are Closed