শ্রীলংকায় এবার আদালতের পেছনে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় ফের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোদা শহরে ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে এ বিস্ফোরণ ঘটে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবারের এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেন, নিম্ন আদালতের পেছনে ফাঁকা স্থানে বিস্ফোরণ ঘটে। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করছে্।
গত কয়েকদিনের মতো এটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল না বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।
এর আগে গত ২১ এপ্রিল রবিবার ইস্টার সানডেতে শ্রীলংকার গির্জা-হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় ৩৫৯ জন নিহত হন। আহত হয়েছেন ৫শ’র বেশি মানুষ।
ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এদিন সকালে গির্জায় প্রার্থনা করার সময় শ্রীলংকার রাজধানী কলম্বোর একটিসহ দেশটির তিনটি গির্জায় একযোগে বোমার বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল– শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরিতেও বোমার বিস্ফোরণ হয়।
সকালে ছয়টি স্থাপনায় হামলার কয়েক ঘণ্টা পর দুপুরে কলম্বোর দক্ষিণাঞ্চলের দেহিওয়ালা এলাকায় একটি হোটেলে সপ্তম বিস্ফোরণটি ঘটে। এরপর কলম্বোর উত্তরে ওরুগোদাওয়াত্তা এলাকায় আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।
হামলার পর থেকে শ্রীলংকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
Related News
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।Read More
৭০ মিটার গভীর কূপ থেকে শিশুকে উদ্ধার করল ১১ বছরের হাজরত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি সরু কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরRead More



Comments are Closed