লাউয়াছড়ায় ঝোপ থেকে নবজাতক উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের লাউয়াছড়া উদ্যানের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের জানকীছড়া নামক এলাকায় রাস্তার পাশে ঝোপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকাল সাতটার দিকে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো.আব্দুল মালেক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সকাল ৭টার সময় লাউয়াছড়া উদ্যানের জানকীছড়া রাস্তার পাশ বোপ থেকে শিশুটি কান্না করলে পথচারীরা শুনতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশুটি সুস্থ আছে।
স্থানীয়রা জানান, সকালে ওই সড়ক দিয়ে যাওয়ার পথে বনরক্ষী ও পথচারীরা শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর ওই সড়কের পাশের একটি ঝোপের ভেতর শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ওই শিশুটিকে হাসপাতালের লেবার রুমে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি। শিশুটিকে গাইনি শিশু কনসালটেন্ট ট্রিটমেন্ট করছে। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির অবস্থা বোঝা যাবে।
Related News
কুলাউড়ায় হাঁসের সাথে এ কেমন শত্রুতা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামে এক খামারির ডিমপাড়াRead More
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More



Comments are Closed