জাফলংয়ে ৮টি দোকানে জরিমানা
জাফলং সংবাদদাতা : সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে আগত পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য মুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত কুমার পাল এর নেতৃত্বে জাফলং ভিউ সংলগ্ন এলাকা থেকে মেয়াদহীন ও নকল পণ্য রাখার দায়ে ৮ টি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।এসময় প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস করা হয়।
এ সময় জাফলং ট্যুরিষ্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বজিত কুমার পাল বলেন, জাফলংয়ে আগত পর্যটকরা যাতে কোন রকমভাবে মেয়াদহীন ও নকল পণ্য ক্রয় করে প্রতারিত না হয় সে দিক বিবেচনা করে আজকের এই অভিযান পরিচালিত হয়েছে। পরবর্তীতে যদি এরকম অভিযোগ পাওয়া যায় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed