Main Menu

বানিয়াচংয়ে নিজ ঘরে ব্যবসায়ীর গলিত লাশ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে জয়লাল মিয়া (২৫) নামে এক সেলুন ব্যবসায়ির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সদরের দত্তপাড়ায় নিজ বসতঘর থেকে এটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের প্রিয় লাল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়লাল বছরখানেক আগে বিয়ে করেন। কিছুদিন পূর্বে তার স্ত্রী ঝগড়া করে পিত্রালয়ে চলে গেলে একাই বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার রাতে জয়েলালের বসতঘর থেকে দুর্গন্ধ আসছিল। পরে প্রতিবেশীরা বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তার অর্ধ গলিত,পচন ধরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বানিয়াচং থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে ৩/৪ দিন আগে সে আত্মহত্যা করেছে।

Share





Related News

Comments are Closed