গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে ধীরাশ্রম রেল সিগন্যালের দক্ষিণ পাশে এবং বুধবার সকাল ৮টার দিকে স্টেশনের আধা কিলোমিটার দূরে এ ঘটনা দুটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার দাশ বলেন, ‘মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।’
তিনি বলেন, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’
Related News
রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে দুর্বৃত্তদের আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী শহরে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাকে গভীররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতেRead More
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত অবস্থায় মঞ্জিল পরিবহনের একটি বাসেRead More



Comments are Closed