Main Menu

সিলেট বিভাগে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন রমজান উপলক্ষে সিলেট বিভাগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি শুরু হয়েছে। ট্রাকের মাধ্যমে সিলেট বিভাগের ১২ জন ডিলার পণ্য বিক্রি শুরু করেছেন। ডিলারদের মধ্যে মৌলভীবাজারে দুইজন, হবিগঞ্জে দুইজন ও ব্রাক্ষণবাড়িয়ায় ও সিলেট সদরে ৬ জন ডিলার রয়েছেন।

টিসিবির ট্রাকে করে বিক্রি করা মালামালের মধ্যে ছোলা (অস্ট্রেলিয়া) প্রতি কেজি ৬০ টাকা, মসুর ডাল (কানাডা) প্রতি কেজি ৪৪ টাকা, চিনি প্রতি কেজি ৪৭ টাকা ও বোতলজাত সয়াবিন তেল ৮৫ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। খেজুর প্রতি কেজি ১৩৫ টাকা। তার মধ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে চিনি, তেল মসুর ডাল বিক্রি করা হয়েছে। আগামী ২ মে থেকে খেজুর ও ছোলা বিক্রি করা হবে।

শেরপুরের টিসিবি আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. ইসমাইল মজুমদার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এ পণ্য বিক্রি করা হবে। মজুদ থাকা পর্যন্ত মালামাল বিক্রি করা হবে বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার মৌলভীবাজার পৌর শহরের কোর্ট রোডে সকাল ১১টার থেকে বিকেল ৪টা পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হয়।

মৌলভীবাজার টিসিবির ডিলার তাজ এন্টারপ্রাইজ ও খালেক এন্টারপ্রাইজের আব্দুল খালেক বলেন, এবার পণ্যের মান ভাল, দামও কম থাকায় চাহিদা বেশি।

Share





Related News

Comments are Closed