সৌদি আরবে একদিনে ৩৭ জনের শিরশ্ছেদ
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। আদালতের রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) তাদের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে ২ জনের মৃতদেহ ক্রেন দিয়ে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ৩৭ জনের মধ্যে দুইজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে।
চলতি বছরেই দেশটি এ নিয়ে কমপক্ষে ১০০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গত বছর অন্তত ১৪৯ জনের শিরশ্ছেদ করা হয়েছিল।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed