নবীগঞ্জে ট্রাক চাপায় কলেজছাত্রের মৃত্যু
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহি কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ওই কলেজছাত্রের এক বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত কলেজছাত্র অনিক দত্ত (২১) উপজেলার মুরাদপুর গ্রামের পল্লী চিকিৎসক অলক দত্তের পুত্র। সে নবীগঞ্জ কলেজের ডিগ্রি ৩য় বর্ষে ছাত্র।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান-মঙ্গলবার বিকেলে অনিক ও তার বন্ধু শুভ দাস (২০) হবিগঞ্জ থেকে নবীগঞ্জ আসছিলো। এ সময় তিমিরপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও তার বন্ধু শুভ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অনিক মারা যায়। আহত শুভ দাস একই গ্রামের সুধাংশু দাসের ছেলে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed