জৈন্তাপুরে সাবেক স্বামীর বাড়ীতে গৃহবধুর আত্মহত্যা
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এক গৃহবধু সাবেক স্বামীর বাড়ীতে এসে আত্মহত্যা করেছেন।
২৩ এপ্রিল মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কালিঞ্জীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- সকালে ঘুম থেকে উঠে বাড়ীর লোকজন দেখতে পায় কালিঞ্জী গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের সাবেক স্ত্রী ইয়াসমিন বেগম (৩২) বাড়ীর বারান্ধায় পিলারের সাথে নিজের পরনের শাড়ী পেছিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় এলাকাবাসী আরও জানায় ইয়াসমীন ২ সন্তান রেখে স্বামীর বাড়ী হতে অন্য লোকের হাত ধরে পালিয়ে যান। ২য় স্বামীর বাড়ী থেকে আবার নিজাপত্রালয়ে চলে যান। সর্বশেষ আরেকটি বিয়ে (৩য় বিয়ে) করে স্বামীর ঘর সংসার করে আসছেন।
গত ২২ এপ্রিল সোমবার হঠাৎ করে পূর্বের স্বামীর (প্রথম স্বামী) বাড়ীতে আসেন। এসময় বাড়ীর লোকজন তাকে চলে যেতে বলেন। এমতাবস্থায় তিনি স্থানীয় এক আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নিয়ে রাত্রীযাপন করেন। মঙ্গলবার ফজরের পর আত্মীয়ের বাড়ী হতে গোপনে বেরিয়ে গিয়ে সাবেক স্বামী প্রবাসী জসিম উদ্দিনের বাড়ীর বারান্ধায় পরনের শাড়ী পেছিয়ে আত্মহত্যা করেন। এলাকাবাসী ধারনা করছেন ইয়াসমীন মানসিক ভাবে অসুস্থ হয়ে এরকম ঘটনা ঘটিয়েছেন। স্থানীয়রা বিষয়টি জৈন্তাপুর মডেল থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির বলেন- ঘটনাটি দেখে প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তবে অধিকত্বর তদন্তের জন্য লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed