তাহিরপুরে পিকআপ ভ্যান চাপায় স্কুলছাত্রী নিহত
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে পিকআপ ভ্যানের চাপায় পঞ্চম শ্রেণীর এক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিউলি রাণী রায় (১১) উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের প্রতীপ রায়ের মেয়ে এবং গড়কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির পরীক্ষার্থী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাহিরপুরের গড়কাটি নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পিকআপ ভ্যানের দুই হেলপারকে পুলিশ আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
আটকৃতরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের মকবুল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (১৪), একই গ্রামের রইছ মিয়ার ছেলে হক মিয়া (১৫)।
পুলিশ জানায়, ঘাতক চালকের নাম সাদ্দাম মিয়া (২৫)। সে বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের মনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিউলী রানী রায় পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় অংশ গ্রহন করতে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তার বিপরীত দিক থেকে ছুটে আসা একটি পিকআপ ভ্যান গড়কাটি নামক স্থানে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পথচারীরা পিকআপ ভ্যানের দুই হেলপার কে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহত ছাত্রীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পিক ভ্যানের দুই হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed