ছাতকে অগ্নিকান্ডে ১৩ ঘর পুড়ে ছাই
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ঠারচৌকা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এ অগ্নিকান্ডে গ্রামের ১৩টি বসত ঘর ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, আগুনে গ্রামের চান্দ আলী, চেরাগ আলী, রহমত আলী, ফারুক মিয়া, নূরুল মিয়া, হোসাইন আহমদ, হাসান আহমদ, আরজু মিয়া, আব্দুস সালাম, আবুল কালাম, আব্দুর রহমান, আবুল মিয়া ও এমরান মিয়ার বসত ঘরে থাকা পাকা ধান, আসবাব পত্রসহ রহমত আলীর ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা ও কাতার প্রবাসী ফারুক মিয়ার ভিসা পাসপোর্টসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ইউপি সদস্য আঙ্গুর মিয়া, আব্দুল হক, আব্দুল কদ্দুছ সুমন ও জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন’র ব্যক্তিগত তহবিল থেকে ৩ বস্তা চাল ও নগদ ৩ হাজার টাকা ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের মধ্যে প্রদান করেন।
ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দে আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed