Main Menu

পদ্মা সেতুর ১১তম স্প্যান বসেছে

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১১তম স্প্যান বসানো হয়েছে। সেতুর ৩৩ ও ৩৪ নম্বর খুঁটির ওপর ‘৬সি’ নম্বর স্প্যানটি মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর ১ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হলো।

সেতু বিভাগের উপ-সহকারি প্রকৌশলী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সকাল ৭টা থেকে স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। দেশী-বিদেশী প্রকৌশলীরা খুব সহজেই দ্রুততম সময়ের মধ্যে এটি বসিয়ে দেন।

এর আগে সোমবার সকালে মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজটি ৩৩ ও ৩৪নং খুঁটির সামনে অবস্থান নেয়। তিন হাজার ৬শ’ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ নামের ভাসমান ক্রেনবাহী জাহাজটি যথা স্থানে নোঙ্গর করানো হয়। এরপর ক্রেনটি ধুসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসিয়ে দেয়।

হুমায়ুন কবির জানান, চলতি মাসে এই নিয়ে দু’টি স্প্যান বসলো। এই প্রথম খুব অল্প সময় অর্থাৎ ১৩ দিনের ব্যবধানে দু’টি স্প্যান উঠলো। এর আগে ১০ নম্বর স্প্যানটি মাওয়া প্রান্তে গত ১০ এপ্রিল বসানো হয়।

এছাড়া চলতি মাসেই ১২ নম্বর স্প্যানটি বসানোর কথা জানিয়ে ওই প্রকৌশলী বলেন, তবে স্প্যানটি বসানো হবে অস্থায়ীভাবে। এই স্প্যানটি স্থায়ীভাবে বসবে ৩২ ও ৩৩ নম্বর খুঁটির ওপর। কিন্তু ৩২ নম্বর খুঁটিটি পুরোপুরি সম্পন্ন না হবার কারণে এটি ৩২ ও ৩৩ নম্বর খুঁটির কাছাকাছি কোনও খুঁটিতে অস্থায়ীভাবে বসানো হবে। কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে জায়গা সংকুলান না হবার কারণে ১২ নম্বর স্প্যানটি অস্থায়ীভাবে খুঁটির ওপর রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

Manual6 Ad Code

এদিকে মূল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ২৫৫টি পাইল সম্পন্ন হয়ে গেছে। বাকি ৩৯টি পাইল খুব অল্প সময়ের মধ্যে স্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন। সেতুর ৪২টি খুঁটির মধ্যে ২৩টি খুঁটি সম্পন্ন হয়ে গেছে। বাকি ১৯টি খুঁটির কাজও চলছে।
পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সেতুর ২, ৩, ৪, ৫, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২৩, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২ নম্বর খুঁটি সম্পন্ন হয়েছে। স্ক্রীন গ্রাউটিং পদ্ধতিতে ৭টি করে পাইল বসেছে বা বসছে ১১টি খুঁটিতে। এগুলো হলো ৬, ৭, ৮, ১০, ১১, ২৬, ২৭, ২৯, ৩০, ৩১, ৩২ নম্বর খুঁটি।

Manual6 Ad Code

তিনি জানান, ১ নম্বর পিলারের পাইল ক্যাপ হয়ে পিয়ারের এক লিফট শেষ হয়েছে। ৬ ও ৭ নম্বর খুঁটিতে পাইল ড্রাইভ স¤পন্ন হয়েছে। ১, ৬, ৭ নম্বর খুটি আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। ৮ নম্বর খুটিতে ৭টি পাইলের মধ্যে দুইটি পাইল ড্রাইভ স¤পন্ন হয়েছে। ৯ নম্বর খুঁটির পাইল ক্যাপের কাজ চলছে। ১০ নম্বর খুঁটির পাইল ড্রাইভের কাজ চলছে। ১১ নম্বর খুঁটির কাজ শুরু হয়নি, তবে শিঘ্র শুরু হবে। ১২ নম্বর খুঁটির পাইল ড্রাইভিংয়ের কাজ চলছে। ২৪ নম্বর খুঁটির পাইল ক্যাপ শেষ। ২৫ নম্বর খুঁটির পাইল ক্যাপ শেষ হয়ে পিয়ারের দ্বিতীয় লিফট হয়েছে। ২৬, ২৭ নম্বর খুটি এলাকা বিআইডব্লিউটিএ’র ফেরি ও লঞ্চ চলাচল চ্যানেল । যেখানে এখনো কাজ শুরু হয়নি। তাই ড্রেজিং করে দ্রুত সরিয়ে নেয়া হচ্ছে চ্যানেলটি। এরপরই কাজ শুরু হবে।

Manual8 Ad Code

২৮ নম্বর খুঁটির ক্যাপের কাজ চলছে। ২৯, ৩০ নম্বর খুঁটির পাইল ড্রাইভিংয়ের কাজ চলছে। ৩১ নম্বর খুঁটির পাইলিং শেষে স্ক্রীন গ্রাউটিং হচ্ছে। ১ নম্বর খুঁটি থেকে ২০ নম্বর খুটি পর্যন্ত মাওয়া প্রান্তে আর বাকিগুলো জাজিরা প্রান্তে।

Manual3 Ad Code

তিনি আরও জানান, চীন থেকে এপর্যন্ত ২১ টি স্প্যান এসেছে। এর মধ্যে ১১টি ¯প্যান বসানো হয়েছে। এখনও ১০টি ¯প্যান আছে মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে। এর মধ্যে পদ্মা সেতুতে তিনটি হ্যামারের মধ্যে ১৯০০ কিলোজুল ক্ষমতা স¤পন্ন একটি হ্যামার সার্ভিসিংয়ে আছে। অপর দু’টি হ্যামার কাজ করছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কো¤পানি এবং নদী শাসনের কাজ করছে সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। তবে দু’ প্রান্তের সংযোগ সেতুসহ সেতুটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ। সংযোগ সেতুর কাজও দ্রুত এগিয়ে চলেছে।-বাসস

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code