শ্রীমঙ্গলে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল থেকে : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল শহরের নতুনবাজারের সোনারবাংলা রোডে অবস্থিত আরহাম আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা, বিপ্লব পালের মসলার মিলকে ১০ হাজার টাকা, মাছের বাজারে অবস্থিত মোহাম্মদ আলীর মাছের দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, উক্ত অভিযানে খাদ্যপণ্যে অনুমোদনহীন রং মেশানো, ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed