Main Menu

ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় কুটু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুরে ঘটনাটি ঘটে।

নিহত কুটু মিয়া উপজেলার তাজপুর ইউপির উদরকোনা পালপাড়া গ্রামের মৃত আব্বাস উল্যার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক আব্দুর রাজ্জাককে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।

আটককৃত রাজ্জাক মাদারিপুর জেলার চিতওয়া উপজেলার তলেনামা গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকাগামী দ্রুতগতির (ঢাকা মেট্রো-ট-২০-৪৮৩৮) ট্রাকটি রাস্তা পারাপারের সময় তাজপুর বাজারে পথচারী কুটু মিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed