সিওমেকে চিকিৎসা নিয়ে বাবর ফের কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা শেষে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তায় বাবরকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আবু নাঈম মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় বাবরকে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় সিলেটের আদালতে হাজিরা দিতে লুৎফুজ্জামান বাবরকে গত বুধবার সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় আদালতে হাজির করা সম্ভব হয়নি। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে শনিবার তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ফের কারাগারে ফেরত আনা হয়।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed