Main Menu

ওসমানীনগরে জঙ্গলে মিললো জীবিত নবজাতক

Manual5 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে মধ্যরাতে জঙ্গল থেকে জীবিত নবজাতক শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ির পুকুর পাড়ের জঙ্গল থেকে এ শিশুটিকে উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

শিশুটিকে উদ্ধার করে অনাথ শিশুদের আশ্রয়স্থল দয়ামীররস্থ এস ও এস শিশু পল্লীতে হস্তান্তর করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক ৫-৭ দিন হবে বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ির কেয়ারটেকার মাছ ধরতে বাড়ির পুকুরে যান। এ সময় জঙ্গলে একটি নবজাতক শিশুর কান্না শুনতে পান তিনি। বিষয়টি শিক্ষক আরশ আলীকে জানানোর পর স্থানীয় ইউপি সদস্য ও শিক্ষক আরশ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান ও থানার ওসি এমএম আল মামুন ঘটনাস্থলে যান এবং শিশুটিকে উদ্ধার করেন।

Manual7 Ad Code

এ বিষয়ে শিক্ষক আরশ আলী থানায় একটি জিডি করেন। এরপর ওসমানীনগর থানার ওসি অভিভাবক হয়ে লিখিতভাবে দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী কর্তৃপক্ষের নিকট আবেদন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শিশুটিকে হস্তান্তর করেন। শিশুটিকে গ্রহন করেন এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু পল্লীর স্পনসরশিপ অফিসার মো. মাজহারুল ইসলাম খান, এস ও এস মা হালিমা খাতুন, শিক্ষক আরশ আলী ও ইউপি সদস্য হাজী মুহিতুর রহমান মোহন।

Manual7 Ad Code

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বলেন, শিশুটিকে উদ্ধার করে দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আমি লিখিত আবেদন করি। এরপর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমানের উপস্থিতিতে শিশুটিকে হস্তান্তর করি। এ নির্মম ঘটনার সাথে কে বা কারা জড়িত তা জানা যায়নি। আমরা ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Manual3 Ad Code

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান শিশু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়েই আমরা শিশুটিকে উদ্ধার করি এবং শুক্রবার মধ্যরাতেই উপজেলার দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। শিশুটি ভালো আছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code