কমলগঞ্জে যুবদল নেতার মৃত্যুতে শোক সভা
মোঃ আহাদ মিয়া, কমলগঞ্জ থেকে: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আমরু মিয়ার (৩৫) অকাল মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শোক সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব এর কমলগঞ্জ অফিসে শোক সভার আয়োজন করা হয়।
কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আনসার শুকরানা মান্নার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ নোমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ দুরুদ আলী।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় মরহুম মোঃ আমরু মিয়ার সহধর্মিনীকে কিছু নগদ অর্থ প্রদান করা হয়। আমরু মিয়া দীর্ঘদিন কিডনি জনিত সমস্যায় ভুগ ছিলেন। অবশেষে তার দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তিনি মৃত্যুবরণ করেন।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed