Main Menu

সিলেট চলচ্চিত্র উৎসবকে স্বাগত জানালেন মোশাররফ করিম

Manual4 Ad Code

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আগামী ২৩ এপ্রিল শুরু হতে যাচ্ছে সিলেট চলচ্চিত্র উৎসবের তৃতীয় আসর। গত ৩০ মার্চ উৎসব শুরু হওয়ার কথা থাকলেও শেষ মূহুর্তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মোঃ ওয়াসিমের সড়কে মৃত্যুর ঘটনায় উৎসব পিছানোর সিদ্ধান্ত নেন আয়োজকরা।

এদিকে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজনকে স্বাগত জানাচ্ছেন দেশ বিদেশে চলচ্চিত্র নির্মাতা, সমালোচক, লেখক, অভিনেতা ও অভিনেত্রীরা। ইতিমধ্যে এই উৎসবের আয়োজনকে স্বাগত জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক পেজে চলচ্চিত্র উৎসব নিয়ে অনুভূতি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেন, ‘সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজনটা আনন্দের। বিশেষ করে আমরা যারা সিনেমার সাথে যুক্ত আছি তাদের জন্য। এভাবেই আমাদের সংস্কৃতি আরও বেগবান হবে, আরও উৎকর্ষতায় পৌঁছাবে’। রুপালী পর্দায় মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন। তৌকির আহমেদের অজ্ঞাতনামা ও আবু শাহেদ ইমনের জালালের গল্প চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

উল্লেখ্য, স্বাধীনধারার নির্মাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গত দুবছর যাবৎ সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আগামী ২৩ এপ্রিল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসব শুরু হবে।

Manual6 Ad Code

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাওন জানান, ‘এবারের আসরে ১১১টি দেশ থেকে ৩০৩৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। যার মধ্যে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শিত হবে। এছাড়াও থাকবে বাংলাদেশ ও ভারতীয় নির্মাতাদের তৈরি আমন্ত্রিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ও চলচ্চিত্র বিষয়ক কর্মশালা।

Manual6 Ad Code

এবারের আসরে জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, অভিনেতা মনোজ কুমার, নির্মাতা মুক্তাদির ইবনে সালাম ও ভারতীয় চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি।

Manual1 Ad Code

গত দু আসরের মত এবারও উৎসবের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র উৎসব বিশেষজ্ঞ প্রেমেন্দ্র মজুমদার। এছাড়াও উপদেষ্টার দায়িত্ব পালন করছেন কলকাতার চলচ্চিত্রকর্মী অঙ্কিত বাগচি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code