Main Menu

কমলগঞ্জে ৩ প্রতিষ্টানকে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার, স্টেশন রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে ভানুগাছ বাজারে অবস্থিত পপুলার ফার্মেসীকে ১ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা, লোকনাথ স্টোরকে ১ হাজার টাকাসহ মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Share





Related News

Comments are Closed