Main Menu

সিলেট সদর সাবরেজিস্ট্র্রারের বিরুদ্ধে আন্দোলন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার পারভিন আক্তার যোগদানের পর থেকেই দেরিতে অফিসে আসছেন। প্রতিদিন দেরিতে আসায় দলিল লেখকরা কাজ করতে বাঁধাগ্রস্থ হচ্ছেন। এতে গ্রাহকদেরও ক্ষতি হচ্ছে। সাব রেজিস্ট্রার পারভিন আক্তার অফিসে দেরিতে আসার প্রতিবাদে ও সঠিক সময়ে আসার দাবিতে মঙ্গলবার সকালে রেজিস্ট্রার অফিসের সামনে অবস্থান নেন সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদর শাখার সভাপতি হাজী মাহমুদ আলী, সাধারন সম্পাদক শেখ লোকমান মিয়া, সাবেক সাধারন সম্পাদক মো কুতুব উদ্দিন, অর্থ সম্পাদক আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক শাহীন আহমদ, সাবেক যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি লুৎফুর রহমান খান, ইব্রাহিম আলী খোকন দপ্তর সম্পাদক, সদস্য মো সাবুল মিয়া.ওয়ারিছ আলী, জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মান্না, রাশেদ, রাসেল, কামরান, খালেদ, গউছ উদ্দিন, দেলোয়ার, ফখর উদ্দিন প্রমুখ।

জানা যায়- গত ৭ এপ্রিল রোববার সদর সাব রেজিস্ট্রার অফিসে যোগ দেন পারভিন আক্তার। যোগদানের পর থেকেই সকালে অফিস করার তাগিদ করেন। কিন্তু তিনি ঠিকমতো অফিসে আসছেন না। যার ফলে গ্রাহক ও দলিল লেখকরা নানাভাবে বাঁধাগ্রস্থ হচ্ছেন।

এ ব্যাপারে সিলেট সদর দলির লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলী বলেন- সাব রেজিস্ট্রার হিসেবে নিয়োগের পর থেকে পারভিন আক্তার দেরিতে অফিসে আসছেন। এতে আমরা সঠিকভাবে কাজ সম্পাদন করতে পারছিনা। গ্রাহকরাও নানা ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

তবে- এ ব্যাপারে সাব রেজিস্ট্রার পারভিন আক্তার জানান, তিনি বাসা পরিবর্তন করছেন। যার কারণে গত এক সপ্তাহ ধরে অফিসে নির্ধাতির সময়ে আসতে পারছেন না। বাসার কাজ শেষ হলে তিনি নির্ধারিত সময়ে অফিস করবেন।

Share





Related News

Comments are Closed