চুলের খোঁপায় ১৪০০ পিস ইয়াবা!
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর শহরের একটি বাসায় অভিযান চালিয়ে চুলের কৃত্রিম খোঁপা থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় সোহেল সিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের বনানী এলাকার সংশপ্তক লেনের জহিরুল ইসলাম খানের বাসার ভাড়াটিয়া মো. সোহেল সিকদারের বাসায় অভিযান চালিয়ে ওই ইয়াবা উদ্ধার করা হয়।
পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান জানান, সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শহরের বনানী এলাকায় সোহেল সিকদারের বাসায় অভিযান চালায়। এ সময় তার বাসায় ব্যবহৃত কাপড়ের র্যাকে রক্ষিত স্ত্রীর চুলের কৃত্রিম খোঁপায় মোড়ানো ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সোহেলকে আটক করা হয়।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed