বাংলাদেশের শক্তিশালী বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক: আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি )।
মঙ্গলবার ( ১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুম থেকে এ ঘোষণা আসে। এসময় আয়াল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দু’জন বাড়িয়ে ১৭ জনের দল ঘোষণা করা হয়।
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: মাশরাফি (অধিনায়ক), সাকিব (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।
এই ১৫ জনের সঙ্গে আয়ারল্যান্ড সফরে বাড়তি দুজন যাবেন। তারা হলেন ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।
বিশ্বকাপ দল ঘোষণার শেষ তারিখ ২৩ এপ্রিল। তবে ২৩ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। ৫ মে আয়ারল্যান্ডে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের (তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ) পারফরম্যান্স অনুযায়ী পরিবর্তন আসতে পারে বিশ্বকাপ দলে।
আয়ারল্যান্ড সফর শেষে ইংল্যান্ডের মাটিতে পা রাখবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে দুটি ম্যাচেরই ভেন্যু কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২ জুন ওভালে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed