চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে খুলশী থানাধীন ইসলামিয়া স্টিল মিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিহত দুই শ্রমিক হলেন, পবিত্র দাশ (৩৫) ও মো. জাবেদ (৩২)। আহত শ্রমিকের নাম নুর ওসমান (৩০)।
আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। কারখানায় কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।’
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed