রাজনগরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অর্ধশত কাচা ঘরের চাল উড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
এছাড়া কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে এবং গাছ ভেঙ্গে পড়ে তার ছিড়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজনগর উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ১৫ মিনিটের ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ৮ ইউনয়িনের প্রায় অর্ধশত কাচা ঘরের চালা উড়ে গেছে। ঘরের বেড়া পড়ে গেছে।
এছাড়াও ব্যাপক হারে গাছপালা ভেঙ্গে পড়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
এদিকে ঝড়ের সময় গাছ পড়ে পল্লি বিদ্যুতের লাইনের ব্যাপক ক্ষয ক্ষতি হয়েছে। ৩টি খুঁটি উপড়ে গেছে। ১৩টি স্থানে বিদ্যুতের লাইন ছিড়ে গেছে। ফেঞ্চুগঞ্জের গ্রীড লাইন বন্ধ রয়েছে। বিকালে সচল হওয়ার কথা থাকলেও তা এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত সঞ্চালন লাইন সচল হয়নি।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি আক্তার বলেন, ঝড়ে বেশ ক্ষতি হয়েছে বলে ইউনিয়নের চেয়ারম্যানরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পরিষদে দেয়ার জন্য বলা হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed